সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মাগুরায় সাকিবের সঙ্গে দেখা করলেন মাশরাফি

অনলাইন ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সদ্য রাজনীতিতে নামা বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরায় গেছেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন সাবেক এই টাইগার অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর নড়াইল-২ আসন থেকে একই প্রতীকে নির্বাচন করছেন মাশরাফি।

নড়াইল-২ আসনের বর্তমান এমপি মাশরাফি। অন্যদিকে এবারই প্রথম নির্বাচন করছেন সাকিব। তাই নতুন এই যাত্রায় ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই পাশে পাচ্ছেন সাকিব। এর আগে, কয়েক বার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি। সাকিবও জানিয়েছিলেন নির্বাচনের আগেই তার এলাকায় আসবেন সাবেক টাইগার অধিনায়ক। অবশেষে এসেছেন সাকিবের সঙ্গে দেখা করতে।