সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বরিশালে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ ২ জন নিহত হয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয়রা সাকুরা পরিবহনের চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহতরা হলেন- মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল (৩৫) ও অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক (৩০)।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গৌরনদী থেকে মুলাদীগামী মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।

ওসি আরও বলেন, আটক সাকুরা পরিবহনের চালক বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি (৩৫) ও তার সহকারী বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে রবিন হাওলাদারের (২৩) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

—-ইউএনবি