সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাটোরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

নাটোরের বড়াইগ্রামে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।শনিবার (৬ জানুয়ারি) ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের কারবালা ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে এক ট্রাকের চালক শাহীনুর রহমান (২৮) ও হেলপার জসিম উদ্দিন (২২) নিহত হন। নিহত দুজনেই ঝিনাইদহ জেলার শৈলকুপার বাসিন্দা।

নাটোরের ঝলমলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের কারবালা ব্রিজের কাছে কুষ্টিয়া থেকে নাটোরগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে এক ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে বনপাড়ার একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পরে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

—ইউএনবি