সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গোপীবাগে ট্রেনে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজধানীর গোপীবাগে শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যুর ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ডিআরএম) নির্দেশে এ ঘটনার কারণ চিহ্নিত করে দায়িত্ব নির্ধারণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান জানান, রেলওয়ের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে গঠিত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার বলেন, ট্রেনের পুড়ে যাওয়া বগি থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, রাত ৯টা ৫ মিনিটের দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ৯টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকাগামী ট্রেনটির ৩টি বগি পুরোপুরি পুড়ে গেছে।

—-ইউএনবি