সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গাজীপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরের দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, রাত পৌনে ৩টার দিকে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তিনি আরও বলেন, আগুনে বিদ্যালয়ের ৭টি শ্রেণিকক্ষ, একটি অফিসকক্ষ, শিক্ষা উপকরণসহ আসবাবপত্র পুড়ে গেছে।

তবে এই বিদ্যালয়টি ভোটকেন্দ্র নয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

অন্যদিকে, বাসন থানা এলাকার পূর্ব চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত দেড়টার দিকে স্কুলের জানালা দিয়ে একটি রুমের আলমারিতে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

‌খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কিছু বই পুড়ে গেছে।

—-ইউএনবি