সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সীতাকুণ্ডে দুর্বত্তদের আগুনে পুড়ল পিকআপ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঢালিপাড়া রাস্তার মাথা (মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে) এ ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, ভোর সাড়ে ৫টায় ওই এলাকায় পিকআপে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, পুড়ে যাওয়া গাড়ির চালক জানান- ৮ থেকে ১০ জন ব্যক্তি চলন্ত গাড়িটিকে মহাসড়কে দাঁড় করাতে বাধ্য করেন। এরপর চালক ও তার সহকারীকে গাড়ি থেকে নামিয়ে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকে ওই পিকআপে আগুন জ্বলতে দেখেন। পরে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ওসি বলেন, আগুনে পিকআপ ও এতে থাকা প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে গেছে। চালক ও সহকারী নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

—-ইউএনবি