সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেটের লালাবাজারে ট্রাকে আগুন

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক সিএনজিচালিত অটোরিকশা চালক জানান, সিলেটগামী একটি ট্রাক লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌঁছামাত্র আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেককে সড়কে দিক পরিবর্তন করে দ্রুত লালাবাজার এলাকা ত্যাগ করতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার সহকারী ডিউটি অফিসার জাবেদ। তিনি বলেন, ট্রাকে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যারা আগুন লাগিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

—-ইউএনবি