সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চাঁদপুরে বাসে আগুন, দগ্ধ হেলপার

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে কাছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে আগুনে পুড়ে গেছে আনন্দ পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস।

শনিবার ভোর ৫টার দিকে গাড়িতে আগুন লাগে। গাড়ি থেকে লাফিয়ে নামার সময় মারাত্মক দগ্ধ হয়েছেন হেলপার খোকন মিয়া (৬০)। তিনি এখন জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। তার উভয় হাত দগ্ধ হয়।

তিনি ইউএনবিকে বলেন, আমি বাসের ভেতর ঘুমিয়েছিলাম। আগুন লাগার পর বাস থেকে লাফিয়ে নামার সময় আমি আহত হই। তবে আমার শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, পরে খবর পেয়ে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম পরে ঘটনাস্থলে যান।

তিনি বলেন, ‘আসলে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসটির ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

—-ইউএনবি