সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাটোরে নির্বাচন পরবর্তী সহিংসতা ৭টি বাড়ি ভাঙচুর

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নাটোর-১ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সাতটি বাড়ি ও স্থাপনা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী বাড়ির মালিকরা অভিযোগ করেন, সোমবার সকালে দয়ারামপুর ইউপি সদস্য আক্কাস আলীর নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা ছত্রলীগ নেতা জাকারিয়ার বাড়িতে হামলা চালায়।

তারা বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায়।

একইভাবে নির্বাচনের ফল ঘোষণার পরপরই চাঁদপুর, ফকির, টুনিপাড়াসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও নাটোর-১ আসনের বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সমর্থকদের বাড়িঘর ও স্থাপনায় হামলার ঘটনা ঘটে।

এদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আতঙ্কের মধ্যে বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্বজনরা।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ।

—-ইউএনবি