সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ক্রীড়াঙ্গনের বেশির ভাগই জয়ী

অনলাইন ডেস্ক :

শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ক্রীড়াঙ্গনের বেশ কিছু পরিচিত মুখ। বেশির ভাগই হয়েছেন জয়ী। প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরি নাদেল। ক্রীড়াবিদদের মধ্যে এবারের নির্বাচনে জিতেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। তার তিন জনই আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ক্রীড়া সংগঠকদের মধ্যে নির্বাচিত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরি নাদেল, বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল। এ ছাড়া বিসিবির সাবেক দুই সভাপতি সাবের হোসেন চৌধুরি ও আ হ ম মোস্তফা কামাল উভয়ই জয়লাভ করেছেন। অন্যদিকে সাবেক রেফারি ও বাফুফের সাবেক সহ-সভাপতি বীর বাহাদুরও নির্বাচিত হয়েছেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘদিন ধরেই পরিচিত বীর বাহাদুর। দেশের অন্যতম শীর্ষ ক্লাব আবাহনীর চেয়ারম্যান সালমান এফ রহমান ও পরিচালক নসরুল হামিদ বিপু সহ আরও কয়েকজন পরিচালক নির্বাচনে জয়ী হয়েছেন। ফুটবল ও ক্রিকেটের বাইরে ক্যারম ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ পলক, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ফারুক খান, রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।