সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বগুড়ায় ট্রাক ও বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১০

বগুড়ার আদমদীঘিতে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে উপজেলা হাসপাতাল গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক ইমরান হোসেন (২৩) নওগাঁ জেলার মান্দা উপজেলার কোনাইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি হাসপাতাল গেটের সামনে নওগাঁগামী রডবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক ইমরান ঘটনাস্থলেই প্রাণ হারান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, আহতদের মধ্যে তানু হোসেন (২৭), নাঈম (২৫) ও রেজাউলকে (৪৫) আদমদিঘি উপজেলা হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ইমরানের লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। অতিরিক্ত কুয়াশা ও দ্রুতগতির জন্য দুর্ঘটনা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

—-ইউএনবি