সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

১২০০ মুরগিসহ আগুনে পুড়ে ছাই পোলট্রি খামার

চট্টগ্রামের বোয়ালখালীতে ১ হাজার ২০০ মুরগিসহ একটি পোলট্রি খামার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোরের দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পূর্ব কালুরঘাট এলাকায় কামাল হোসাইনের পোল্ট্রি খামারে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন লাগার খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুরো খামারটি পুড়ে যায়।

খামারের মালিক কামাল হোসাইন বলেন, ভোর ৪টার দিকে আগুন লেগে আমার পোল্ট্রি খামার পুড়ে যায়।

তিনি আরও বলেন, এই খামারে ১ হাজার ২০০ মুরগি ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

—-ইউএনবি