Skip to content

LIVE 47'
United States
2-0
Australia
Source: ESPN

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

কুড়িগ্রামে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) সকালে ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও শহিদুলের ছেলে বিপ্লব হাসান (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

স্থানীয়রা জানান, বিপ্লব হাসান ও তার বাবা সকালে ভুরুঙ্গামারী থেকে কচাকাটায় বাড়িতে আসার সময় পাটেশ্বরী এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটলে তারা গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—-ইউএনবি