সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মাদরাসা থেকে পালাতে গিয়ে ৬ তলার কার্নিশে আটকে পড়ল শিশু

ব্রাহ্মণবাড়িয়া সদরের একটি মাদরাসা থেকে পালাতে গিয়ে ভবনের ছয়তলার কার্নিশে আটকে পড়ে এক শিশু।

রবিবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

তিনি বলেন, শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদরে সালমা সাঈদ তাহফিজুল কুরআন মাদরাসার এক শিক্ষার্থী পালানোর জন্য সাততলা মাদরাসা ভবনের ছাদ থেকে দড়ি বেয়ে নামছিল।

কিছুদূর নামার পর সে আতঙ্কিত হয়ে ছয়তলার কার্নিশে আটকে পড়ে। এরপর সে নিচেও নামতে পারছে না, উপরেও উঠতে পারছে না।

সাগর নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল কাজী রাসেল। কনস্টেবল রাসেল তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১৩ বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে মাদরাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

—-ইউএনবি