সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

এমবাপ্পের গোলে শেষ ষোলোয় পিএসজি

অনলাইন ডেস্ক :

কিলিয়ান এমবাপ্পের দল-বদল নিয়ে যতই আলোচনা থাকুক, দলের প্রতি নিজের দায়বদ্ধতার কথা যে মনে রাখেন সব সময় সেটার প্রমাণ ঠিকই দিয়ে যাচ্ছেন। ফ্রেঞ্চ কাপে তার জোড়া গোল ও দুই অ্যাসিস্টে ওরলিয়ান্সকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। এই জয়ে আবার নিশ্চিত হয়েছে শেষ ষোলোর টিকিট। প্রতিপক্ষ ওরলিয়ান্স মূলত তৃতীয় সারির দল। পুঁচকে দলের সামনে পিএসজি সহজেই গোল পায় ১৬ মিনিটে। ফরাসি সতীর্থ রান্দাল কোলো মুয়ানির বানিয়ে দেওয়া বলে জাল কাঁপান এমবাপ্পে। ৬২ মিনিটে দ্বিতীয় গোলটিতেও ছিল তার অবদান। প্রতিপক্ষের হ্যান্ডবলে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে এমবাপ্পে স্পট কিকে গোল করেছেন। জোড়া গোলে এই মৌসুমে ২৬ ম্যাচে ফরাসি তারকার গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৮। তাতে ক্লাবের হয়ে রেকর্ড গোলের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২৪০। পরের দুটি গোল সতীর্থরা করলেও সেগুলো বানিয়ে দিতে অবদান ছিল তার। ৭

২ মিনিটে এমবাপ্পের ক্রসে দলের তৃতীয় গোলটি করেছেন গনকালো রামোস। এরপর ৮৬ মিনিটে সান্ত¡নাসূচক গোলটি পায় ওরলিয়ান্স। গোলটি করেছেন নিকোলাস সেইন্ট-রফ। তাতেও লাভ হয়নি যদিও। পিএসজি ব্যবধান বাড়িয়ে নেয় ৮৮ মিনিটে। এমবাপ্পের পাস থেকে চতুর্থ গোলটি করেছেন বদলি মিডফিল্ডার সেনি মাইয়ুলু। পুরো ম্যাচে আলো ছড়ালেও পিএসজি কোচ লুইস এনরিকের মতে, এসব এমবাপ্পের জন্য অতি সাধারণ পারফরম্যান্স, ‘আমরা এসবে অভ্যস্ত। কিলিয়ান এমবাপ্পের জন্য খুবই সাধারণ পারফরম্যান্স।’ তবে প্রতিপক্ষের প্রতি সমীহ প্রকাশ করে তিনি বলেছেন, ‘এটা কঠিন ম্যাচ হতে পারতো। কারণ এটা এমন দল যারা নিচের ডিভিশনে খেলে অভ্যস্ত, কিন্তু ভালো ফুটবল খেলে। আমরা সহজভাবে নেলে বিষয়গুলো কঠিন হতে পারতো।’