সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সানজিদার অভিষেক ম্যাচে ইস্ট বেঙ্গলের ড্র

অনলাইন ডেস্ক :

ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড সানজিদা আক্তার। কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের ইতিহাসে প্রথম বিদেশি নারী ফুটবলার হিসেবে অভিষেক হয়েছে সানজিদার। বঙ্গকন্যার অভিষেকের দিনে ড্র করে মাঠ ছেড়েছে ইস্ট বেঙ্গল। মঙ্গলবার স্পোর্টস ওড়িশার বিপক্ষে মাঠে নামে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের হয়ে শুরুর একাদশে জায়গা পান সানজিদা। ম্যাচের শুর থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। একাধিকবার বল নিয়ে বিপক্ষ দলের ডি বক্সে হানা দেন সানজিদা। তবে গোল করতে ব্যর্থ হন তিনি।

শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় ইস্ট বেঙ্গল ও স্পোর্টস ওড়িশা। বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে দু’দল। একাধিকবার আক্রমণ করেও গোল পেতে ব্যর্থ হয় ইস্ট বেঙ্গল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে দু’দল। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের দল কিক স্টার্টের বিপক্ষে। ৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টায় ইস্ট বেঙ্গলের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।