সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিপিএলে ফিরছেন শোয়েব মালিক!

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা পর্ব শেষে দুবাইয়ে ফিরে গিয়েছিলেন শোয়েব মালিক। সেখান থেকে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেন, তিনি আর বাংলাদেশে ফিরছেন না। আকস্মিক এই সিদ্ধান্তের পর খুলনা টাইগার্সের বিপক্ষে তার এক ওভারে তিনটি নো বল দেওয়া নিয়ে প্রশ্ন উঠে। স্পট ফিক্সিংয়ের অভিযোগও তুলেছেন কেউ কেউ। তবে শোয়েবকে নিয়ে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। আবার বিপিএলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। বরিশালের হয়ে ঢাকা পর্বের তিন ম্যাচে শোয়েব মালিক খুব একটা ভালো করতে পারেননি। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন ১৭ রানে।

দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ৫ রান। সবশেষ ম্যাচে ৭ রান করে আউট হন তিনি। তার ফিরে যাওয়ার পর দলে নেওয়া হয় আরেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদকে। সিলেটে দুই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন এই ওপেনার। শোয়েবের পুনরায় বরিশালে যোগ দেওয়া নিয়ে ফরচুন বরিশাল এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন শোয়েব মালিক। এদিকে, প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে বরিশাল। মঙ্গলবার পঞ্চম ম্যাচে এসে আবার জয় পেয়েছে দলটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে তারা। দলটির পরের ম্যাচ খুলনার বিপক্ষে, আগামী ৩ ফেব্রুয়ারি।