সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিপিএল থেকে বিরতি নিলেন সংসদের হুইপ মাশরাফি

অনলাইন ডেস্ক :

জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালনের জন্য চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসর থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এক বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, রাজনৈতিক দায়িত্ব পালনের মাঝে সময় পেলে এই মৌসুমে আবারও সিলেটের হয়ে খেলবেন মাশরাফি।

মাশরাফির অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এখন পর্যন্ত টুর্নামেন্টে দলের জন্য রাখা অবদানের জন্য মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। পাশাপাশি সুযোগ হলে আবারও তার ফেরার জন্য উন্মুখ দলটি। চলতি আসরে পাঁচ ম্যাচ খেলে সবগুলোতেই হেরে প্লে-অফের পথ কঠিন করে ফেলেছে বর্তমান রানার্স-আপ সিলেটের।