সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কাহালু উপজেলার দরগাহ বাসস্ট্যান্ডের পাশে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার দোগাছি ছয়ঘড়িয়া এলাকার তরিকুল ইসলাম (২২), রাকিব ইসলাম (১৭) এবং সিজান আহমেদ (১৮)। ৩ জনই পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম বলেন, রাত ৮টার দিকে ওই ৩ যুবক মোটরসাইকেলে কাহালুর বীরকেদার কাজিপাড়ার বিসমিল্লাহ হোটেলে খাবার খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে নারহট্ট ইউনিয়নের দরগাহাটের পাশে বগুড়া ভান্ডার জুট মিলের সামনে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান।

তিনি আরও বলেন, সিজানকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মোটরসাইকেল আরোহী ৩ জনের কারো মাথায় হেলমেট ছিল না। অজ্ঞাত ট্রাক হওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে নিহতদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

—-ইউএনবি