সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে ঐ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফৌজিয়া নাজনীন। খেলায় উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আজাদী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাঁদের সন্তানের উপস্থিত ছিলেন। এসময় দৌড়, গণিত, বালিশ খেলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।