সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আধা ঘণ্টায় পুরান ঢাকার জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার আবুল খায়রাত রোডের একটি জুতার কারখানায় লাগা আগুন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) এই অগ্নি দুর্ঘটনাটি হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, সকাল ৯টা ২০ মিনিটে মাহুতটুলি এলাকার আবুল খয়রাত সড়কের একটি একতলা ভবনের নিচতলায় জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

—-ইউএনবি