সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বান্দরবানের ঘুমধুমে মর্টারশেলের আঘাতে নিহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি বাড়ির উপর মর্টারশেল আঘাত হানে। এতে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলীতে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন, বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫০)। তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় জানা যায়নি।

জলপাইতলী ১ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে বাংলাদেশের অভ্যন্তরে এ বিস্ফোরণ ঘটে।

বান্দরবানের লামা সার্কেলের এএসপি মো. নুরুল আনোয়ার জানান, দুইজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন, তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

—-ইউএনবি