সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন আলভেস

অনলাইন ডেস্ক :

আদালতে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেস। আদালতে তিনদিন ধরে চলা বিচার কাজে দুই দিন সাক্ষ্য দিয়েছেন ধর্ষণের অভিযোগ করা ওই নারী, প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিশেষজ্ঞরা। আলভেসের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বার্সেলোনায় নাইট ক্লাবে এক তরুণীকে ধর্ষণ করেছেন।

আলভেস আদালতে বলেছেন, তাদের মাঝে যা হয়েছে সেটা ছিল পুরোপুরি সম্মতিমূলক। বাদীর আইনজীবী তাকে প্রশ্ন করেছিলেন, যে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন কিনা- আলভেস বলেছেন, ‘আমি সেই ধরনের মানুষ নই।’ ধর্ষণের অভিযোগ করা ওই নারী রাষ্ট্র পক্ষের কৌঁসুলিদের বলেছেন, তিনি আলভেসের সঙ্গে নাচছিলেন এবং স্বেচ্ছায় একটি বাথরুমে গিয়েছিলেন।

পরে অবশ্য তিনি বের হতে চাইলেও আলভেস তাকে সেটা করতে দেননি। তখন তাকে চড়, নির্যাতনসহ ধর্ষণ করেছেন। আলভেস অবশ্য অস্বীকার করেছেন অভিযোগ। বরং বার বার বলেছেন, ওই নারী কখনও বাথরুম থেকে বের হওয়ার ইচ্ছে প্রকাশ করেননি। শারীরিক সম্পর্ক স্থাপনের বিষয়েও কোনো ধরনের আপত্তি জানাননি তিনি। রাষ্ট্র পক্ষের কৌঁসুলিরা আলভেসের কৃতকর্মের জন্য ৯ বছরের কারাদ- দাবি করেছেন। অপর পক্ষে ভুক্তভোগী নারীর আইনজীবীরা দাবি করেছেন ১২ বছর! আলভেসের আইনজীবী অবশ্য মুক্তির প্রার্থনা করেছেন।

দোষী হলে এক বছরের সাজা। পাশাপাশি ভুক্তভোগীর জন্য ক্ষতিপূরণের প্রস্তাব করেছেন ৫০ হাজার ইউরো। তিন দিনের বিচার কাজ শেষ হয় বুধবার। এখন চূড়ান্ত রায়ের অপেক্ষা। সাধারণত সপ্তাহখানেক সময় লাগে রায় দেওয়ার ক্ষেত্রে। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে ঘটা ওই ঘটনায় স্পেনের জেলে বন্দি আছেন আলভেস।