সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বসন্ত উৎসবে বর্ণিল সাজে চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রামে বসন্ত বরণে বর্ণিল উৎসব চলছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটগুলোতে তারুণ্যের উচ্ছ্বাসে প্রাণের মেলা বসেছে।

নগরীর সিআরবি শিরষতলা, শিল্পকলা একাডেমি ও চারুকলা ইনস্টিটিউটসহ বিভিন্ন পর্যটন স্পটে নানা অনুষ্ঠান চলছে দিনভর। ফুলে ফুলে বসন্ত উৎসবের আয়োজনে আছে সুস্থ সাংস্কৃতিক আয়োজন। বিভিন্ন সংগঠন পহেলা ফাল্গুন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে তরুণ তরুণীসহ নানা বয়সের মানুষ যোগ দিয়েছেন।

মেয়েরা খোঁপায় গাঁদা-পলাশসহ নানা রকম ফুলের মালা গুঁজে বাসন্তী রঙের শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি-পায়জামা ও ফতুয়ায় শাশ্বত সাজে পহেলা ফাল্গুনে উৎসবের হাওয়ায় যোগ দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। অনুষ্ঠান চলবে বিকাল পর্যন্ত।

ঋতুরাজ বসন্তের প্রথম দিন, পহেলা ফাল্গুন। করোনা ভীতি আর নিষ্প্রাণ প্রায় এই কংক্রিটের নগরী তারুণ্যের প্রাণের উচ্ছাস আর ভালোবাসায় মুখর হয়ে উঠেছে।

নগরীর চেরাগী পাহাড় ও মোমিন রোডের ফুলের দোকানগুলোতে ক্রেতার ভিড় লেগেছে। সকাল থেকে সেখানে মানুষের ভিড় আরও বাড়ছে, আর তাই হরেক ফুলের সম্ভার প্রতিটি দোকানে। দোকানিদের আশা এবার কোটি টাকার ফুল বিক্রি হবে। তবে অন্য বারের মতো এবার জমজমাট ব্যবসা নেই।

ঋতুরাজ বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিতে লেগেছে তার ছোঁয়া। ন্যাড়া গাছগুলোতে আসতে শুরু করেছে নতুন পাতা। শিমুল আর পলাশ গাছে ফুটেছে আগুন রঙের রঙিন ফুল। হালকা শীতে মৃদু বাতাসে ঘুরে বেড়ানোর অন্যরকম পরিবেশ। বসন্তের প্রথম দিনে নগরীর পর্যটন স্পটগুলোতে উপচে পড়া মানুষের ভিড়ে তৈরি করেছে এক ভিন্ন আবেশ।

—-ইউএনবি