সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ট্রেন লাইনচ্যুত: জামালপুর-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

জামালপুরের পিয়ারপুর রেলস্টেশনের কাছে একটি লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটে। ফলে জামালপুর-ময়মনসিংহ রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

জামালপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উজ্জল মিয়া জানান, দুপুরে ২৫৬ নম্বর লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন একতা এক্সপ্রেস উদ্ধার অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় অন্যান্য ট্রেনের সিডিউল বিপর্যয় হয়। ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে আটকা পড়ে।

—-ইউএনবি