সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিদেশি ক্রিকেটারের সঙ্গে সোহানের হাতাহাতি

অনলাইন ডেস্ক :

ঢাকা-সিলেট ঘুরে চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেখানেই ঘটেছে এক অনাকাক্সিক্ষত ঘটনা। টিম হোটেলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডে সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। চট্টগ্রামের র‌্যাডিসন হোটেলে রংপুর রাইডার্সসহ অবস্থান করছে বিপিএলের পাঁচটি দল। জানা গেছে, সোহান রংপুর রাইডার্সের এক কর্মকর্তার রুমে যেতে গিয়ে ভুল করে ফোর্ডের রুমে উঁকি দেন। এতে চটে গিয়ে সোহানকে বাজে মন্তব্য করে বসেন ফোর্ড। এতেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন এই দুই ক্রিকেটার।

পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা। এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় রংপুরের ম্যানেজার শাহনিয়ান তানিন বলেন, ‘জিনিসটা এত বড়ই হয়নি যা দুইটা দলের যেভাবে হ্যান্ডেল করার কথা ছিল। কিন্তু তারপরও ছোটখাট কিছু হয়ে থাকলেও আমরা ম্যানেজার মিলে কিন্তু সমাধান করে দিয়েছি। পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সমাধান হয়ে যায়।’