সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত

ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় শুক্রবার দুপুরে দ্রুতগামী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের আলালপুর এলাকায় যাত্রীবাহী বাসটির বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।

তিনি আরও বলেন, চালক ছাড়া সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

মারাত্মক দুর্ঘটনাটি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

—-ইউএনবি