সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শেরপুরে ট্রাক উল্টে সিএনজিকে চাপা দেওয়ায় নিহত ১, আহত ২

শেরপুরে ঝিনাইগাতীতে পানবাহী ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে একজন নিহত ও সিএনজি চালকসহ ২ জন আহত হয়েছেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) রবিবার সকাল ৭টার দিকে উপজেলার তেতুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম (৩৪) ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকার বাসিন্দা এবং একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত সিএনজি চালক বিল্লাল হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঝিনাইগাতী থেকে শেরপুরগামী ট্রাকটি উল্টে গিয়ে সিএনজিটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী খোরশেদ আলমের মৃত্যু ঘটে।

তিনি আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করে।

ঘটনার পর পরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

—-ইউএনবি