সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিপিএল: অনুশীলনে মাথায় চোট পেয়েছেন মুস্তাফিজ

অনুশীলনের সময় বলের আঘাতে মাথায় চোট পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মুস্তাফিজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। এমন সময় ঘটনাটি ঘটে।

নেট সেশনে নিজের রানআপ এলাকায় ফেরার সময় সরাসরি মাথার বাঁ পাশে আঘাত পান মুস্তাফিজ। দ্রুত তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়।

সিটি স্ক্যান করার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মেডিকেল টিম নিশ্চিত করেছে, মাথায় অভ্যন্তরীণ আঘাত নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

ভিক্টোরিয়ান্সের ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল বলেন, ‘সিটি স্ক্যানের পর আমরা নিশ্চিত হই যে তিনি শুধু বাহ্যিক চোট পেয়েছেন। তার কোনো ইন্ট্রাক্রানিয়াল রক্তপাত হয়নি।’

সজল আরও বলেন, বাহ্যিক ক্ষতের জন্য সেলাই দেওয়া হয়েছে।

বিপিএলে মুস্তাফিজুরের ধারাবাহিক পারফরম্যান্স রয়েছে। দলটির হয়ে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি।

—-ইউএনবি