সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গৃহকর্মীর মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে ডেইলি স্টারের সাংবাদিক ও তার স্ত্রী

রাজধানীর মোহাম্মদপুরে একটি ভবনের অষ্টম তলার একটি ফ্ল্যাট থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যুর মামলায় চার দিনের রিমান্ড শেষে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।

গত ১৩ ফেব্রুয়ারি আশফাকুল ও তার স্ত্রী তানিয়ার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার জামিনের আবেদন করেন।

গত ৭ ফেব্রুয়ারি রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দম্পতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাদের তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

মৌলভীবাজারের লোকেশ উরাংয়ের ১৫ বছর বয়সী মেয়ে প্রীতি উরাং রাজধানীর মোহাম্মদপুরের আশফাকুলের একটি ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করত। গত ৬ ফেব্রুয়ারি ওই ফ্ল্যাট থেকে পড়ে মারা যায় প্রীতি। দু’বছর ধরে আসফাকুলের বাড়িতে কাজ করছিল সে।

প্রীতির মৃত্যুর পর তার বাবা লোকেশ উরাং বাদী হয়ে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় মামলা করেন।

—-ইউএনবি