সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষায় সহযোগিতা দেবে ইইউ

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলিসহ প্রতিনিধি দল।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসে সৌজন্য এ সাক্ষাৎ করেন হোয়াটলিসহ প্রতিনিধিরা।

সাক্ষাতে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের নারীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের ভাষা শিক্ষা এবং বিভিন্ন দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করার বিষয়ে সহযোগিতা করতে চান। যাতে বাংলাদেশের নারীরা ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারেন।

এই সময় প্রতিনিধি দল সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের টিম লিডার জুরাটি স্মালস্কিসটি।

—-ইউএনবি