Skip to content

LIVE 25'
France
0-0
Senegal
Source: ESPN

টাঙ্গাইলে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক :

ট‌াঙ্গাইলের মির্জাপু‌র উপজেলায় পিকআপ ও অ‌টো‌রিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চারজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে; আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তেলিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লুৎফর রহমান (৪০), রহিমা বেগম (৪৫), আকাশ মিয়া (৩০) ও নাজমুল হাসান (৩৫)।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, সখীপুর থেকে একটি সিএনজি গোড়াইয়ের দিকে যাচ্ছিল। অপরদিকে, একটি ট্রাক গোড়াই থেকে সখীপুর যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই চারজন নিহত হয়।