Skip to content

Upcoming
United States
0-0
Australia
Source: ESPN

ডেমরায় সুতা কারখানার আগুন

রাজধানীর ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকার সুতা কারখানায় লাগা আগুন দমকল বাহিনীর এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে টিনশেড পাটের সুতার কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

—-ইউএনবি