সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতালি প্রবাসী পরিবারের মর্মান্তিক মৃত্যু

ইতালি প্রবাসী বাংলাদেশি সৈয়দ মোবারক আরও অনেকের মতো তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রাজধানীর বেইলি রোডের একটি বিরিয়ানি রেস্টুরেন্টে খেতে এসেছিলেন।

তারা হয়তো খাবার শেষ করেছিলেন অথবা করেননি, তা জানা না গেলেও এখন নিশ্চিত যে তারা জীবিত ফেরেননি।

বৃহস্পতিবার দিবাগত রাতে মোবারকের চাচাতো ভাই ফয়সাল সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে মোবারকসহ তার পরিবারের ৫ সদস্য মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের ফয়সাল বলেন, দীর্ঘদিন বিদেশে থাকলেও এক মাসের মধ্যে ইতালি যাওয়ার কথা ছিল মোবারকের। আগুন সব কেড়ে নিয়েছে।

নিহতরা হলেন- সৈয়দ মোবারক (৪২), তার স্ত্রী স্বপ্না (৩৮), মেয়ে সৈয়দা তাশফি (১৭), ছেলে সৈয়দা নূর (১৫) ও সৈয়দ আব্দুল্লাহ।

প্রবাসী মোবারকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তিনি ঢাকার মগবাজার এলাকায় থাকতেন।

ফয়সাল বলেন, রাত ৮টার দিকে স্ত্রী স্বপ্না ও তাদের সন্তানদের নিয়ে বাসা থেকে বের হন মোবারক। সেই সময় জানিয়েছিলেন যে তারা ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন। তারা সেখানে পৌঁছানও। তবে আগুন লাগার পর তাদের আর খোঁজ মেলেনি।

পরে তাদের লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাওয়া যায়।

—–ইউএনবি