সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাজীপুরে আগুনে পুড়েছে ৩টি ঝুটের গোডাউন

গাজীপুরের মনিপুরে আগুনে পুড়ে গেছে ৩টি ঝুটের গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার দিবাগত রাত (৩ মার্চ) সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গাজীপুরের পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় রাত সোয়া ২টার দিকে একটি ঝুট গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আরও দুটি গোডাউনে।

তিনি আরও বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নির্বাপনের কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আসে।

এ সময় আগুনে পুড়ে যায় ৩টি ঝুটের গোডাউনের মালামাল। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

—-ইউএনবি