সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে হোটেল থেকে পোল্যান্ডের নাগরিকের লাশ উদ্ধার

চট্টগ্রামের হোটেল ‘পেনিনসুলা’ থেকে জজলো মাইকেল সিজারবেয়া নামে এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকালে নগরীর জিইসি মোড়ের পেনিনসুলা হোটেলের ৯১৫ নম্বর কক্ষের বিছানা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

তিনি পোল্যান্ডের নাগরিক। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, মৃত জজলো মাইকেল সিজারবেয়া ঢাকার বিগস্টার বায়িং হাউজের কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্ব পালন করতেন। তবে তিনি চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ক্যানপার্কের কোয়ালিটি চেক করতে এসেছিলেন। কীভাবে তার মৃত্যু হলো তা তদন্ত করছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নোবেল চাকমা বলেন, নিহত বিদেশি নাগরিক জজলো মাইকেল গত ২৪ ফেব্রুয়ারি পেনিংসুলা হোটেলের ৯১৫ নম্বর কক্ষে উঠেন। তবে রবিবার (৩ মার্চ) থেকে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ আমাদের জানায়। পরে পোলিশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) জানান, নিহত ওই পোলিশ নাগরিকের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে। খাটে ও ফ্লোরে রক্তের দাগও পাওয়া গেছে। এ ছাড়া রুম ছিল এলোমেলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আমরা তদন্ত করছি।

—-ইউএনবি