সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে এস আলম সুগার মিলে আগুন

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ইছানগরে এস আলম শিল্প গ্রুপের এস আলম রিফাইন্ড সুগার মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার (৪ মার্চ) বিকালে ৪টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরের সুগার কারখানায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মর্ডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনো জানা যায়নি।

তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লোকজন এখনো কাজ করছেন। এতে কোনো প্রাণহানি না হলেও কয়েকজন আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

—–ইউএনবি