সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিরাজগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষকের গুলিতে মেডিকেল ছাত্র গুলিবিদ্ধ

সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে গুলি করেছেন এক শিক্ষক।

আরাফাত আশিক তমাল (২৩) নামে ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বগুড়া জেলার ধানসিঁড়ি নাটাইপাড়া মহল্লার বাসিন্দা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর শিক্ষক ড. রায়হান সাদিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস চলছিল।

এই ক্লাসে ওই শিক্ষক শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এরপরই শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থীর পায়ে গুলি করেন তিনি।

এ ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিরুল হোসেন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এদিকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়েছে।

—–ইউএনবি