সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

খোঁজ মিলেছে সাবেক তারকা গোলরক্ষক মহসিনের

অনলাইন ডেস্ক :

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার মহসিনের খোঁজ মিলেছে। দুই দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার বাসায় ফিরেছেন সাবেক তারকা এই গোলরক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন মহসিনের ছোট ভাই কোহিনূর পিন্টু। মহসিনের ফেরা প্রসঙ্গে কোহিনূর গণমাধ্যমকে বলেন, ‘আল্লাহর রহমতে আমার ভাইকে সকালে ফিরে পেয়েছি। সকাল সাতটার দিকে এক রিকশায় মহসিন ভাই ফিরে এসেছে। তেজগাঁও রেলস্টেশনের দিকে পড়ে ছিল। জামাকাপড় বেশ ধুলোমাখা ছিল৷

সেখানে জিআরপি পুলিশ তাকে চিনতে পারে। বাসার ঠিকানা ঠিক মতো বলতে পারায় আসতে পেরেছেন।’ স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক মহসিন। ১৯৮২-৯৩ পর্যন্ত জাতীয় দলে এক নম্বর গোলরক্ষক ছিলেন। ঢাকা আবাহনী, মোহামেডানে, মুক্তিযোদ্ধায় খেলেছেন সুনামের সঙ্গে। খেলা ছাড়ার পর কানাডায় বসবাস শুরু করেন। কানাডা দীর্ঘদিন থাকার পর দেশে ফিরে আসেন বছর কয়েক আগে। কিছু দিন আগেও চিকিৎসার অভাবে মহসিনের খারাপ অবস্থা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দায়িত্ব নিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেও সেরে ওঠেননি।