সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চাঁদপুরে জেলিযুক্ত ৯ মণ চিংড়ি জব্দ

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকা থেকে ৩ হাজার ৩৬০ কেজি (৯ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনায় এসব চিংড়ি জব্দ করা হয়।

পরে এসব চিংড়ি মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, শহরের ওয়ারলেস বাজারে যৌথ অভিযান চালিয়ে ৩ হাজার ৩৬০ কেজি (৯ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। পরে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা।

—-ইউএনবি