সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কালাইয়ে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২, আহত ৬

জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার নরওয়েস্ট হিমাগারের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফাহিমা খাতুন ও রোকন। আহতরা হলেন- মাইক্রোবাসের চালক আব্দুর রশিদ, পাপিয়া, ফারিয়া, রোহান ও নিশাদ। সবাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি একটি ট্রাকের পিছনে এসে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আনোয়ার হোসেন জানানএ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। আর চালক ও সহকারী পালিয়েছে।

—–ইউএনবি