সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে বাস-ট্রাকের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

সিলেট–তামাবিল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন শিশু নিহত হয়েছে এবং ১০ জন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম করছে তামাবিল হাইওয়ে পুলিশ।

—-ইউএনবি