সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আবারও শীর্ষে আর্সেনাল

অনলাইন ডেস্ক :

গত বছরের শেষটা হয়েছিল বাজে। হারাতে হয়েছিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান। সেই হতাশা পেছনে ফেলে নতুন বছর নতুন উদ্যমে শুরু করে আর্সেনাল। তারই ধারাবাহিকতায় টানা অষ্টম জয়ে আরও একবার লিগ টেবিলের শীর্ষে ফিরল লন্ডনের ক্লাবটি। এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ডেকলান রাইসের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ইয়োয়ান উইসা। শেষ দিকে ব্যবধান গড়ে দেন কাই হাভার্টজ। ১৯তম মিনিটে বেন হোয়াইটের ক্রসে হেডে দলকে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার রাইস।

অনেকটা সময় ব্যবধান ধরে রাখলেও বিরতির আগে গোল খেয়ে বসে আর্সেনাল। প্রথমার্ধের যোগ করা সময়ে তাদের গোলরক্ষক অ্যারন র‌্যামসডেলের মারাত্মক ভুলে জালে বল পাঠান কঙ্গোর মিডফিল্ডার উইসা। ৭৪তম মিনিটে আবার গোল পেতে পারতেন রাইস। তবে তার জোরাল শট বাধা পায় ক্রসবারে। প্রতিপক্ষের চাপ সামলে মূল্যবান পয়েন্ট তুলে নেওয়ার আশা জাগে ব্রেন্টফোর্ড শিবিরে। তখনই হাভার্টজের ওই গোল। ৮৬তম মিনিটের এই গোলেও জড়িয়ে ইংলিশ ডিফেন্ডার হোয়াইটের নাম। তার আরেকটি দুর্দান্ত ক্রসে হেডে বল ঠিকানায় পাঠান হাভার্টজ।

গত নভেম্বরে ব্রেন্টফোর্ডের মাঠে আর্সেনালের ১-০ গোলে জয়ের ম্যাচেও দলের নায়ক ছিলেন জার্মান মিডফিল্ডার হাভার্টজ। শেষ সময়ে একমাত্র গোলটি করেছিলেন তিনি। গত ডিসেম্বরে লিগে তিনটি ম্যাচ হেরেছিল আর্সেনাল, ড্র করেছিল একটি। সেই ধাক্কা সামলে অদম্য গতিতে ছুটছে তারা, এই বছরে আট ম্যাচ খেলে জিতল সবকটিতে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ের পর আর্সেনালের উদযাপন ছিল দেখার মতো। বিশেষ করে কোচ মিকেল আর্তেতার; বেশ খানিক্ষণ ধরে গ্যালারির দিকে বারবার হাত ছুঁড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটা জমে উঠল আরও। ২৮ ম্যাচে ২০ জয় ও ৪ ড্রয়ে ৬৪ পয়েন্ট আর্সেনালের। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে লিভারপুল। আর অ্যানফিল্ডের দলের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। এই দুই দল অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে। রোববার মুখোমুখি হবে সিটি ও লিভারপুল।