সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সবুজ-সাদাফের হ্যাটট্রিকে জয় পেল মেরিনার্স

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে হতাশায় শুরুর পর দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল মেরিনার ইয়াংস। তাতে স্রেফ খড়কুঁটোর মতো উড়ে গেল আজাদ স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার সোহানুর রহমান সবুজ ও সাদাফ সালেকীনের হ্যাটট্রিকে ১৩-২ গোলে জিতেছে মেরিনার্স। ঊষা ক্রীড়া চক্রের বিপক্ষে ৫-১ গোলে হেরে আসর শুরু করেছিল তারা। আবাহনীর বিপক্ষে ১০-১ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা আজাদ এই ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল হজম করে তিনটি। চতুর্থ মিনিটে সাজেদুর রহমান সাজুর ফিল্ড গোলের পর দ্বাদশ ও চতুর্দশ মিনিটে লক্ষ্যভেদ করেন সবুজ।

দ্বিতীয় কোয়ার্টারে জোড়া গোলে ব্যবধান আরও বাড়ান মেরিনার্স অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। তারা গোল উৎসবের ধারা ধরে রাখে পরের দুই কোয়ার্টারেও। ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে হ্যাটট্রিক পূরণ করেন সবুজ। এই অর্ধে মিলনের গোলের পর সালেকীন ৩৯, ৪০ এবং ৪১ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। ৪২তম মিনিটে আজাদের প্রখম গোলটি করেন শাহিন। চতুর্থ ও শেষ কোয়ার্টারে মাঈনুল ইসলাম কৌশিক, আবেদ উদ্দিন ও ৫৮তম মিনিটে সবুজ গোল করলে বড় জয় নিশ্চিত হয়ে যায় মেরিনার্সের। শেষ দিকে ব্যবধান আরেকটু কমান মোহাব্বত।