সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ফিটনেস প্রসঙ্গে সাইফউদ্দিনের ‘নো কমেন্টস’

অনলাইন ডেস্ক :

পিঠের চোট পুরোপুরি ভালো না হওয়ায় বিপিএলের শুরুর দিকে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ দিকে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখেন মিডিয়াম পেসের অলরাউন্ডার। বল হাতে যেমন ধারাবাহিক, তেমনি ব্যাটিংয়েও আগ্রাসী হয়ে ফিরেছেন তিনি। বিপিএল শেষে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। যেখানে সাইফউদ্দিনের চ্যালেঞ্জ নিজেকে ফিট রাখা। আজ সোমবার শুরু হবে এবারের ডিপিএল। গতবারের মতো এবারও আবাহনীর জার্সিতে খেলবেন সাইফউদ্দিন।

তার আগে ফিটনেস প্রসঙ্গ উঠলে সাইফউদ্দিন বলেন, ‘নো কমেন্টস। আসলে আমি খেলতে চাই। সবাই চান আমি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলি।’ সাইফউদ্দিন আবাহনীর হয়ে গত মৌসুমে ১২ ম্যাচ খেলেন। সেখানে বল হাতে নেন ১৯ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৫.১৮ রান।

আর ব্যাট হাতে করেন ১১২ রান। এবার জাতীয় দলের ফেরার জন্য ডিপিএলে আগের পারফরম্যান্সকে ছাড়িয়ে যেতে চান। মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘চেষ্টা করব সেরাটা দেওয়ার। ডিপিএল ভালো খেললে সামনে সুযোগ আসবে। সামনে আরও সিরিজ আছে।

এজন্য খুব বেশি তাড়াহুড়া করছি না।’ তবে মাথায় জাতীয় দলে ফেরার ভাবনাকে বাসা বাধতে দিতে চান না, ‘যখনই মাথায় নিয়ে আসি ভালো খেলে জাতীয় দলে ফিরতে হবে, তখনই সবসময় খারাপ পারফরম্যান্স করি। সব কিছু সাধারণভাবে নিচ্ছি। সাধারণভাবে নিলেই ভালো খেলি। এজন্য নার্ভ রিলিফ রাখি এবং চেষ্টা করি খেলা উপভোগ করতে।’