সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে দেখা যাবে ২০০ টাকায়

অনলাইন ডেস্ক :

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। চট্টগ্রামে অনুষ্ঠেয় এই সিরিজের টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে ২০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা। সর্বোচ্চ টিকিট মূল্য এক হাজার ৫০০ টাকা। আগামী ১৩ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এই ম্যাচের টিকিট পাওয়া যাবে ১২ মার্চ।

চট্টগ্রামের বিটাক সার্কেলের সাগরিকা টিকিট কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন সমর্থকরা। পশ্চিম গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। এ ছাড়া পূর্ব গ্যালারির টিকিট কিনতে হলে খরচ করতে হবে ৩০০ টাকা। ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে খরচ পড়বে এক হাজার টাকা। এ ছাড়া রুফ টপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে এক হাজার ৫০০ টাকা করে।