সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২০২৩ সালে চীন প্রায় ৪০ লাখ হেক্টর বনায়ন করেছে

গত বছর ৩৯ লাখ ৯৮ হাজার হেক্টর ভূমিতে সবুজায়নে পদক্ষেপ নিয়েছে চীন। মঙ্গলবার (১২ মার্চ) সরকারি তথ্য থেকে এসব জানা গেছে।

ন্যাশনাল গ্রিনিং কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের চেয়ে গত বছর দেশটিতে বেশি পরিমাণ ভূমিতে বনায়ন হয়েছে। এ সময় ৩৮ লাখ ৩০ হাজার হেক্টর ভূমিতে বনায়ন করেছে দেশটি। ২০২৩ সালে, দেশটি ৪৩ লাখ ৭৯ হাজার হেক্টর তৃণভূমি পুনরুদ্ধার করেছে এবং ১৯ লাখ ৫ হাজার হেক্টর বালু মাটির ভূমি ও পাথরযুক্ত জমি শোধন করেছে।

চীনে মঙ্গলবার ৪৬তম জাতীয় বৃক্ষরোপণ দিবস পালিত হচ্ছে।

—–ইউএনবি