সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে খামারে আগুন লেগে ১১ গরুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বৈলতলী বুড়ির দোকান এলাকায় একটি খামারে আগুন লেগে ১১টি গরু মারা গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টায় আবদুল গফুর নামে এক খামারির গরুর খামারে আগুন লাগে।

ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল গফুরের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে খামারে আগুন দেওয়া হয়েছে।

তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে। খামারের দরজা বন্ধ ও গরুগুলো বাঁধা থাকায় খামারের ভেতরেই গরুগুলো ছটফট করতে করতে মারা যায়।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জুনায়েদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এ আগুন বেশিক্ষণ স্থায়ী না হলেও ধোঁয়ার কারণে সব গরু মারা গেছে। পুড়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

—–ইউএনবি