সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেয়ের মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন মা!

পাবনার আটঘরিয়ায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন মেয়ে আমেনা খাতুন। আর মেয়ের এই মৃত্যুর সংবাদ শুনে তার মা ইসমত আরাও মারা গেলেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বরে ঘটনাটি ঘটে।

পাটেশ্বর গ্রামের আলেম মোল্লা আমেনার বাবা।

স্থানীয়রা জানায়, আমেনা পাবনা জেনারেল হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আমেনার।

ওই খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তারও মৃত্যু হয়।

দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসাইন চঞ্চল জানান, আমরা যতটুকু পারি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরে লাশ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছি।

—–ইউএনবি