সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শিশিরের কারণে বড় রান করতে পারেনি শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের কাছে ৬ উইকেটে হেরেছে লঙ্কানরা। ভালো শুরুর পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কাকে। এমন হারের পর ম্যাচ শেষে হতাশা ঝরেছে লঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়ানাগের কণ্ঠে। হারের জন্য মাঠের শিশিরকে দায়ী করেছেন এই লঙ্কান অলরাউন্ডার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লিয়ানাগে বলেন, ‘আমরা একটা ভালো শুরু পেয়েছিলাম। আমাদের ওপেনাররা দারুণ খেলেছে। কিন্তু তারা (বাংলাদেশ) এরপর দ্রুত তিন উইকেট তুলে নিয়েছে। আমাদেরকে ইনিংস পুনর্গঠন করতে হয়েছে। আমরা যেমন শুরু পেয়েছিলাম তাতে ৩০০ রান করতে পারতাম। এটা নিয়ে আমরা কিছুটা হতাশ ছিলাম।’

লিয়ানাগের ভাষ্যে শিশিরের কারণে বড় রান হয়নি। তিনি আরও বলেন, ‘আমাদের বোলাররা অনেক চেষ্টা করেছে। তারা ভালো লাইন-লেংন্থে বল করেছে কিন্তু শিশিরের কারণে এটা আমাদের জন্য কঠিন ছিল। বেশি কিছু করারও ছিল না। ব্যাটিংয়ের দিক থেকে বলব, এ ধরনের উইকেটে আমরা ভালো শুরু করে ৩০০ থেকে ৩২০ রান করতে চেয়েছিলাম।’ লিয়ানাগে বলেন, ‘যখন শিশির পড়তে শুরু করল বোলারদের জন্য বল গ্রিপ করা বেশ কঠিন ছিল। সে সময় বল করা কঠিন ছিল। কিন্তু বাংলাদেশ টিমকে কৃতিত্ব দিতে হবে তারা যেভাবে ব্যাট করেছে। শান্ত অসাধারণ খেলেছে এবং মুশফিক ভাইও দারুণ খেলেছে। যখন আমি খেলতে গিয়েছিলাম আমি কিছু পরিকল্পিত ঝুঁকি নিয়েছিলাম কারণ ওই শটগুলো আমি ভালো খেলি। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি।’